ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রাজধানীর হাতিরঝিলে প্রাইভেটকার দুর্ঘটনায় নারী আরোহী নিহত

রাজধানীর হাতিরঝিলে আমবাগানের কাছে সড়ক বিভাজনে (ডিভাইডার) ধাক্কা লেগে প্রাইভেটকারের এক আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে দুর্ঘটনার পরই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানিয়েছেন। নিহত নারীর নাম ঝিলিক আলম (২৩)। তার স্বামী সাদিক আলম গাড়িটি চালাচ্ছিলেন।


নিহতের স্বামী সাকিবুল আলম পুলিশকে জানিয়েছেন, শনিবার সকালে বাসা থেকে প্রাইভেটকারে স্বামী-স্ত্রী বের হন। হাতিরঝিল আমবাগান এলাকায় রাস্তায় আইল্যান্ডের ওপর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেলে স্বামী সাকিবুল আলম ডান হাতে সামান্য আঘাত পান এবং স্ত্রী ঝিলিক আলম গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতাল নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক সকাল সোয়া এগারোটায় তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের মর্গে রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑